ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩১ কূটনীতিককে বহিষ্কার করল মস্কো

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
  • ২২৪ বার পড়া হয়েছে
ইউরোপের ৩১ জন কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ সামরিক অভিযান নিয়ে পশ্চিমা দেশগুলোর রুশ কূটনীতিক বহিষ্কারের পাল্টা পদক্ষেপে ইউরোপীয় কূটনীতিকদের বহিষ্কার করল মস্কো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেদারল্যান্ডসের ১৫ কূটনীতিককে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করে তাদের দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
গত মাসে রাশিয়ার ২১ কূটনীতিককে বহিষ্কারের প্রতিক্রিয়ায় মস্কোতে বেলজিয়াম দূতাবাসের কর্মীদের বহিষ্কার করে তাদেরও দুই সপ্তাহের সময় দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পরই বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এএফপিকে বলা হয়, রাশিয়ায় তাদের ১২ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

৩১ কূটনীতিককে বহিষ্কার করল মস্কো

আপডেট সময় ১১:২১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২