ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্ধকোটি টাকার অবৈধ সম্পদে আসামি হচ্ছেন সাবেক ওসি হাসেম

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে  পুলিশের গোয়েন্দা শাখার সাবেক ওসি মো. আবুল হাসেম খানের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৮ এপ্রিল)  দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে ওই মামলার অনুমোদন দেওয়া হয়। দুদকের একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। শিগগিরই যশোরের জেলা কার্যালয় থেকে মামলাটি দায়ের করা হবে বলে জানা গেছে। আবুল হাসেম খান ঝিনাইদহ থেকে অবসরে যান।

অন্যদিকে দুদকের পক্ষ থেকে দাবি করা হয়, মো. আবুল হাসেম খানকে বার বার বলার পরও তিনি আয়-ব্যয়ের প্রকৃত হিসাব দেননি। তবে তিনি অবসর গ্রহণের পর ৪০ লাখ টাকা গ্রাচুইটি পেয়েছেন বলে সম্পদ বিবরণী ফরমে উল্লেখ করেছেন।

সম্পদ বিবরণীতে হাসেম বলেছেন, তিনি কর সার্কেল -৭৬ , কর অঞ্চল -০৪ , ঢাকায় ২০০৯-১০ করবর্ষে আয়কর নথি খুলেছেন। সেখানে তিনি প্রারম্ভিক সম্পদ দুই লাখ ৮৭ হাজার ১২১ টাকা দেখিয়েছেন।  ২০১০-১১ থেকে ২০১৯-২০ করবর্ষ পর্যন্ত তিনি মোট ৩৩ লাখ ৮০ হাজার ৬৪২ টাকা আয় এবং একই সময়ে ১৯ লাখ ৬ হাজার টাকা ব্যয় প্রদর্শন করেছেন। সে অনুসারে নিট আয় দাঁড়ায় ১৪ লাখ ৭৪ হাজার ৬৪২ টাকা ।

সব মিলিয়ে তার মোট আয় দাঁড়ায় ৫৭ লাখ ৬১ হাজার ৭৬৩ টাকা।  এর বিপরীতে দুদক ৭৫ লাখ ১৪ হাজার ৫৯৯ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পায়। অর্থাৎ ১৭ লাখ ৫২ হাজার ৮৩৬ টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

দাখিলকৃত সম্পদ বিবরণীতে সম্পদ গোপন করাসহ  জ্ঞাত আয়ের  সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ ( ২ ) ও ২৭ (১) ধারা , মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

অর্ধকোটি টাকার অবৈধ সম্পদে আসামি হচ্ছেন সাবেক ওসি হাসেম

আপডেট সময় ১০:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২