ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়হান হত্যা মামলার অভিযোগ গঠন ফের পেছাল

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • ৩৫৮ বার পড়া হয়েছে

সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার অভিযোগ গঠন ফের পিছিয়েছে। আগামী ১৮ এপ্রিল অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করে দিয়েছেন সিলেট মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিম।

মঙ্গলবার (১২ এপ্রিল) আসামিদের পক্ষে ডিসচার্জ পিটিশন দাখিল ও তা শুনানি না হওয়ায় অভিযোগ গঠনের তারিখ পেছানো হয়।

মঙ্গলবার দুপুর ১টার দিকে রায়হন হত্যা মামলার মূল আসামি বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ সকল আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ১০ অক্টোবর দিবাগত রাতে রায়হানকে সিলেট নগরীর কাস্টঘর এলাকা থেকে পুলিশ ধরে এনে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে। এতে রায়হান মারা যান। এ ঘটনায় রায়হানের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে পিবিআই গত বছরের ৫ মে রায়হান হত্যার প্রধান আসামি বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়া, সাময়িক বরখাস্তকৃত এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস, হারুনুর রশিদ ও আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দেয়।

চলতি বছরের ৮ মার্চ সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবদুল মোমেনের আদালতে বহুল আলোচিত এ মামলাটি উপস্থাপন করা হলে বিচারক মামলার বিচার কাজ পরিচালনার জন্য সিলেট মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

রায়হান হত্যা মামলার অভিযোগ গঠন ফের পেছাল

আপডেট সময় ০৯:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২