ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে বাসে ঘুমিয়ে ছিলেন সুপারভাইজার, সকালে পাওয়া গেল রক্তাক্ত দেহ

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইকোনো পরিবহনের একটি বাসের ভেতর ঘুমন্ত অবস্থায় সুপারভাইজার রিয়াদ হোসেন লিটনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (০৯ এপ্রিল) ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসচালক মো. নাহিদকে আটক করা হয়েছে। 

লিটন সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের দুদু মিয়ার ছেলে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক বাসচালক নাহিদ রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের শাহরিয়ার আহমেদের ছেলে।

পরে তিনি বিষয়টি স্থানীয় লাইনম্যান মো. সেলিমকে জানান। সেলিমের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে। ঘটনার পর থেকে নতুন হেলপার পলাতক রয়েছে। তার পরিচয় জানাতে পারেনি কেউই।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লিটনকে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাসচালককে আটক করেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

রাতে বাসে ঘুমিয়ে ছিলেন সুপারভাইজার, সকালে পাওয়া গেল রক্তাক্ত দেহ

আপডেট সময় ১২:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২