শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

অস্ত্রসহ আরসার জিম্মাদার গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ১১.৪৭ এএম
  • ২৯১ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের বিতর্কিত সশস্ত্র গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক নেতাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সংগঠনটির প্রশাসনিক পর্যায়ের নেতৃত্ব স্থানীয় এ নেতা ‘জিম্মাদার’ হিসেবে রোহিঙ্গাদের কাছে পরিচিত।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকে থেকে তাকে আটক করা হয়। আটক ছৈয়দ আলম (৪৭) মৃত কাদের হোসেনের পুত্র। বিষয়টি নিশ্চিত করেন ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক নাঈমুল হক।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, মিয়ানমারে ২০১২ সালে সাম্প্রদায়িক সহিংসতার পর হারাকা আল-ইয়াকিন নামে যাত্রা শুরু করে বিদ্রোহী গ্রুপটি। পরে তারা আরসা নামে কাজ করে। সশস্ত্র এ গ্রুপটি রোহিঙ্গাদের মিয়ানমার সরকারের নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে কাজ করে। অনেকের মতে, মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে আরসার যোগাযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com