ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মেহেদী আজাদ নয়ন (৩০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নয়নকে উদ্ধার করে নিয়ে আসা কারারক্ষী তারিকুল ইসলাম বলেন, তিনি এইচআইভি সাসপেক্ট রোগে আক্রান্ত ছিলেন। আজ কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, কী মামলায় নয়ন কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু বলতে পারি না। তার বাবার নাম আবুল কালাম আজাদ।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।
Reporter Name 





















