ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে মারধর করায় ছেলেকে ধরে পুলিশে দিল এলাকাবাসী

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

বরগুনায় বাবাকে মারধর করায় ছেলে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার (৪ এপ্রিল) রাতে সদর উপজেলার সোনাখালী গ্রামের সুরেশ্বর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছেলে শাহীন খান (৩৫) ওই এলাকার সালাম খানের ছেলে। তিনি পেশায় দিনমজুর।

স্থানীয় কয়েকজন বলেন, শাহীন অনেকবার তার বাবাকে মারধর করেছে। আমরা বহুবার বাধা দিলেও সে কারও কথা শুনত না৷ সোমবার রাতে আবার শাহীন তার বাবাকে মারধর করলে তাকে আটক করে পুলিশে খবর দেই৷ পুলিশ শাহীনকে থানায় নিয়ে গেছে। ভবিষ্যতে কোনো সন্তান যেন বাবার গায়ে হাত তুলতে না পারে সেজন্য শাহীনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এ বিষয় ভুক্তভোগী সালাম খান বলেন, কয়েকদিন আগে আমার মেয়েকে বিয়ে দেই। ওর (শাহীনের) দাবি ওই বিয়েতে তার ১ লাখ ৩০ হাজার টাকা খরচ হয়, যা সম্পূর্ণ মিথ্যা। বিয়েতে সর্বোচ্চ ৪৫-৫০ হাজার টাকা খরচ হতে পারে। এতে আমিও টাকা দিয়েছি। কিন্তু ও ১ লাখ ৩০ হাজার টাকা দাবি করে। আমি টাকা না দেওয়ায় আমাকে কোদালের হাতল দিয়ে পিটিয়ে জখম করেছে।

তিনি বলেন, আগেও আমাকে একাধিকবার মারধর করেছে আমার ছেলে। এমন ছেলে জন্ম দিয়ে পাপ করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বাবাকে মারধর করায় ছেলেকে ধরে পুলিশে দিল এলাকাবাসী

আপডেট সময় ০৯:৪৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২