ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী আটক

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর ও জেলা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারিসহ শীর্ষ ১৫ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়।

রোববার (০৩ এপ্রিল) রাতে শহরের সয়াধানগড়া মধ্যপাড়া মহল্লায় দারুল ইসলামী একাডেমিতে গোপন বৈঠকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক খোকন চন্দ্র সাহা জানান, দারুল ইসলামী একাডেমিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এসে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে রাতে সেখানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১০টি ককটেল উদ্ধার ও ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাদের সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী আটক

আপডেট সময় ১২:৪৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২