ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে গ্রাম পুলিশকে কুপিয়ে জখম

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • ২৩৬ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে ইমন হোসেন নামে এক গ্রাম পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান হাসপাতালে ইমনকে দেখতে যান। আহত ইমন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিরাহিমপুর গ্রামের সেকান্তর হোসেনের ছেলে। তার মাথা, পিঠ, দুই হাত ও ডান পায়ে জখমের চিহ্ন রয়েছে।

বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, কী কারণে ইমনের ওপর হামলা চালানো হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এলাকায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলেছে। বিষয়গুলো প্রশাসনকে জানানো হয়েছে। ইমনের ওপর হামলার ঘটনাটি পুলিশকে অবগত করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। ইমনের সঙ্গেও কথা হয়েছে। হামলাকারীদের সঙ্গে তার পূর্ব শত্রুতা রয়েছে। এজন্যই পরিকল্পিতভাবে হামলা করেছে। তাকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে গ্রাম পুলিশকে কুপিয়ে জখম

আপডেট সময় ১০:০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২