বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ব্রুনাইয়ে স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৯.৫৯ এএম
  • ২০৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকী উপল‌ক্ষে ব্রুনাই‌য়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রেববার (৩ এপ্রিল) ব্রুনাই‌য়ের রিজকুন ইন্টারন্যাশনাল হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনের আ‌য়োজ‌নে অনুষ্ঠা‌নে ব্রুনাই এবং বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে কূটনৈতিক কোরের সদস্য, ব্রুনাই দারুসসালাম সরকারের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং ব্রুনাই প্রবাসী বাংলাদেশিরা যোগ দেন।

dhakapost

ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। হাইক‌মিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশকে একটি ভিন্ন উন্নয়নের গতিপথে নিয়ে গেছেন এবং জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের জন্য কূটনীতির উদ্যোগ এবং অগ্রণী ভূমিকা তুলে ধরেছেন।

জাতীয় দিবসের কেক কাটা, বাংলাদেশ হাইকমিশনারের অতিথিদের উপহার প্রদান এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com