বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

মামলার কাজের কথা বলে ডেকে এনে ধর্ষণ, আইনজীবী গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২, ১২.৪৫ পিএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

বাগেরহাটে ধর্ষণ মামলায় এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ এপ্রিল) রাতে বাগেরহাট পৌরসভার খারদ্বার এলাকার নিজ বাসভবন থেকে ফকির ইফতেখারুল ইসলাম রানা (৫৫) নামের ওই আইনজীবীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে দুপুর ১২টার দিকে ধর্ষণের অভিযোগ এনে বাগেরহাট মডেল থানায় মামলা করেন এক নারী।

মামলা সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে দায়ের করা মামলায় ওই নারী ফকির ইফতেখারুল ইসলাম রানাকে আইনজীবী হিসেবে নিয়োগ করেন। এ সুযোগে দীর্ঘদিন ধরেই তিনি ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ২৯ জানুয়ারি বিকেলে বাসায় কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আইনজীবী মামলার কাজের কথা বলে নিজ বাসার চেম্বারে ডাকেন ওই নারীকে। পরে তিনি সেখানে তাকে ধর্ষণ করেন ও মোবাইলে ভিডিও ধারণ করে রাখেন।

মামলার বরাত দিয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, পারিবারিক কলহের একটি মামলায় ভিকটিম অভিযুক্তকে আইনজীবী হিসেবে নিয়োগ করে। সেই সুযোগে গত ২৯ জানুয়ারি বিকেলে বাসায় কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আইনজীবী তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। শুক্রবার ওই নারীর মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে রাতে শহরের খারদ্বার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com