ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রগতিশীল বাংলাদেশ গড়ার প্রত্যাশায় শহীদ বেদিতে যুবলীগের শ্রদ্ধা

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
  • ৩২১ বার পড়া হয়েছে

প্রগতিশীল বাংলাদেশ গড়ার প্রত্যাশায় শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ যুবলীগ। শনিবার (২৬ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে বাংলাদেশ যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ বলেন, প্রথমে আমি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা চাই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নতুন প্রজন্ম দেশকে ভালবাসবে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত, সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলবে, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন।

যুবলীগের সভাপতি বলেন, জাতির দাবি ছিল যুদ্ধাপরাধীদের বিচার। শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধপরাধীদের বিচার হচ্ছে। এই বিচার চলমান থাকবে বলে আমি বিশ্বাস করি। শেখ হাসিনার নেতৃত্বে সকল যুদ্ধাপরাধীর বিচার হবে।

এ সময় উপস্থিত ছিলেন- আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ম-আহ্বায়ক মইনুল ইসলাম ভুইয়াসহ ঢাকা জেলা যুবলীগের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

প্রগতিশীল বাংলাদেশ গড়ার প্রত্যাশায় শহীদ বেদিতে যুবলীগের শ্রদ্ধা

আপডেট সময় ১২:০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২