ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে মা-ছেলে-মেয়ে, এখনই আসছেন না সাকিব

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫১:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে

অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন সাকিব আল হাসানের মা শিরিন আক্তার। সঙ্গে একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেঝো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। তারাও ভর্তি আছেন দাদির সঙ্গে। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসান অব্রি ঠাণ্ডা জ্বরে ভুগছেন। সবমিলিয়ে পারিবারিকভাবে বেশ সংকটের মুহূর্ত পার করছেন টাইগার অলরাউন্ডার।

এমন পরিস্থিতিতে সাকিব দক্ষিণ আফ্রিকা সফর চালিয়ে যাবেন কি না এনিয়ে শঙ্কা তৈরি হয়। সিরিজের মাঝপথেই কি ফিরে আসবেন দেশে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, এখনই ফেরার ভাবনা নেই সাকিবের। পরিবারের সদস্যরা সুস্থ হয়ে উঠছেন। এজন্য খেলা চালিয়ে যাবেন সাকিব। যদি পরিস্থিতি বাধ্য করে, তবে যেকোনো সময় দেশের পথ ধরবেন সাকিব।

সঙ্গে যোগ করেন জালাল, ‘সে যদি মনে করে থাকে এখানে (বাংলাদেশে) তার উপস্থিত থাকা দরকার, অবশ্যই আমরা চাইবো সে চলে আসুক। যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে টেস্টেও তো একটা প্রশ্ন চিহ্ন থাকে, সে খেলবে  নাকি খেলবে না। সবকিছু নির্ভর করছে তার পারিবারিক পরিস্থিতির ওপর। সবকিছু চিন্তা ভাবনা করেই হয়তো সে সিদ্ধান্ত নেবে।’

সাকিবে শ্বাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। সাকিবের মা হার্টের রোগী। নিয়মিত রুটিন চিকিৎসা চললেও অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকেও হাসপাতালেভর্তি করানো হয়। যদিও এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক।

জালাল ইউনুস বললেন, ‘অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন সাকিবের মা শিরিন আক্তার এবং শাশুড়ি। সঙ্গে একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেঝো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসান অব্রি ঠান্ডা জ্বরে ভুগছেন। তিনজনই দাদির সাথে একই হাসপাতালে ভর্তি আছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

হাসপাতালে মা-ছেলে-মেয়ে, এখনই আসছেন না সাকিব

আপডেট সময় ০৪:৫১:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২