ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভুট্টাখেতে নিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুল গণীকে (৫০) আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ মার্চ) বিকেলে সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এমএ আজিজ  বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুদ্ধিপ্রতিবন্ধী ওই গৃহবধূ শুক্রবার (১৮ মার্চ) সকালে এলাকার মুদি দোকানে পান কিনতে যান। এ সময় তার পথ রোধ করে টেনেহিঁচড়ে রাস্তার পাশের ভুট্টাখেতে নিয়ে যান আব্দুল গণী। ওই গ্রামের এক নারী ঘটনাটি দেখে ফেলেন। পরে তিনি ওই গৃহবধূর বাড়িতে খবর দেন। তাৎক্ষণিকভাবে তার সতীন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে।

এরপর শুক্রবার দিনভর আপস-মীমাংসার নাটকীয়তার পর শনিবার বিকেলে ওই গৃহবধূর স্বামী থানায় ধর্ষণের অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার ৩০ মিনিটের মধ্যে উপজেলা পরিষদের সামনে থেকে আওয়ামী লীগ নেতা আব্দুল গণিকে আটক করে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা আটক

আপডেট সময় ০৯:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২