শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

শিক্ষক নিয়োগে কোটা প্রথা বাতিলের দাবি

  • আপডেট সময় শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ৩.৩৮ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে বৈষম্যমূলক কোটা প্রথা বাতিলের দাবি জানিয়েছে অধিকার বঞ্চিত বেকার সমাজ। শুক্রবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে অধিকার বঞ্চিত বেকার সমাজের আহ্বায়ক মো. তারেক রহমান বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে (১-১৩ তম গ্রেড) প্রবেশে সব ধরনের কোটা বাতিল করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া সংবিধানেও নিয়োগে বৈষম্য করা যাবে না স্পষ্ট নির্দেশনা আছে। এমন একটি পরিস্থিতিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে একটি বিশেষ বিধান সংযুক্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

সরকারের উদ্দেশে তিনি দাবি জানিয়ে বলেন, বেকারদের অনেক কষ্ট দিয়েছেন। আপনারা আর কালক্ষেপণ করবেন না। অতি দ্রুত নিয়োগে স্বচ্ছতা এনে, কোটা বাতিল করে বিদ্যমান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে অধিকার বঞ্চিত বেকার সমাজের কতিপয় বেকার যুবক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com