বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ৩টার দিকে আনছের আলী বুকে ব্যথা অনুভব করলে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ৫৮ মিনিটের দিকে তিনি মারা যান। এর আগে রাত সোয়া ৮টার দিকে মাদক মামলার আসামি ওসমান শেখ মারা যায়। অসুস্থ ওসমান শেখকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর জেলা কারাগারের ডেপুটি জেলার জাহিদ হাসান জানান, ১৪ মার্চ মাদক গ্রহণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ওসমান শেখের সাজা হয়। ওই দিন থেকেই ওসমান নাটোর জেলা কারাগারে কয়েদি হিসেবে ছিলেন।
অপরদিকে আনছার আলীকে চলতি বছরের ১৭ জানুয়ারি নাটোরের লালপুর থানার একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে আনা হয়। তার বিরুদ্ধে লালপুর থানায় মামলা রয়েছে। আনছের আলী পাবনা জেলার চক ভানুরা গ্রামের মৃত ভানুর ছেলে। বৃহস্পতিবার রাত ৩টা ৫ মিনিটের দিকে তার বুকে ব্যথা শুরু হলে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ৫৮ মিনিটের দিকে তিনি মারা যান।
নাটোর আধুনিক সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. এম এ মোমিন জানান, আনছের আলীকে বৃহস্পতিবার রাত ৩টা ২৫ মিনিটের সময় বুকে ব্যথা নিয়ে ভর্তি করা হয়। পরে রাত ৩টা ৫৮ মিনিটের সময় তিনি মারা যান। এছাড়া রাত ৮টার পর মৃত অবস্থায় কয়েদি ওসমান শেখকে আনা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
Reporter Name 

















