শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ভাষণে নয়, দেশ স্বাধীন হয়েছে যুদ্ধে : গয়েশ্বর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ১১.২৯ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশ একটিমাত্র ভাষণে স্বাধীন হয়নি, যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে হয়েছে। আবার যুদ্ধ করেই দেশকে মুক্ত করতে হবে। তার জন্যই আমাদের রাজপথে নামতে হবে। এছাড়া অন্য কোনো পথ নেই।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লা‌বের আব্দুস সালাম হ‌লে বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএন‌পির সদস্য স‌চিব র‌ফিকুল আলম মজনুর মু‌ক্তির দা‌বি‌তে আয়োজিত আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন। সম্মিলিত ছাত্র যুব ফোরা‌ম এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, যারা রাজনীতি করে তারা জেলখানায় গেলে তাদের সম্মান নষ্ট হয় না। কেউ কেউ বলেন, আমরা ভালো থাকতে চাই। ভালো য‌দি থাকতে চাইতাম তাহলে প্রতিদিন মিটিং-মিছিল করতাম না। এই দেশে ভালো থাকার উপায় নেই। একটা ফ্যাসিবাদী সরকার অস্ত্রের জোরে মসনদে বসে আছে। তাদের কাছে ভালো কিছু আশা করা যায় না।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমরা বীরের জাতি। আমরা গর্বিত স্বাধীনতার ঘোষক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কর্মী। মার্চ মানেই মেজর জিয়া। মার্চ এলেই মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছেন, দেশটাকে স্বাধীন কর, দেশটাকে মুক্ত কর।

গয়েশ্বর বলেন, তারাতো (আওয়ামী লীগ) শুধু দেশটাকে শেষ করছে না। তারা দেশের সবকিছু শেষ করে ফেলছে। মানুষের যে অধিকার আছে সেটা তারা বিশ্বাসই করে না। তাদের উদ্দেশ্য জনগণ নয়। বংশ পরম্পরায় তাদের উদ্দেশ্য দেশের জনগণের টাকা লুটপাট করা। সেই সম্পদ সামাল দিতে পারছে না বলেই বিদেশে পাচার করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com