রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যা যুক্তরাষ্ট্রের

  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২, ১০.২০ এএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ পরিচালনা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সামরিক অভিযানের তিন সপ্তাহের মাথায় এসে অনেকটা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে পূর্ব ইউরোপের ছবির মতো সুন্দর এই দেশটি। এমনকি অভিযোগ উঠেছে বেসামরিক প্রাণহানিরও।

এই পরিস্থিতিতে ইউক্রেনে সামরিক অভিযানের নিন্দা জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ মার্চ) হওয়া ভোটাভুটিতে সর্বসম্মতিক্রমে মার্কিন সিনেট পুতিনকে নিন্দা জানিয়ে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করে। বুধবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে ভোটাভুটির আগে মার্কিন সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার মঙ্গলবার সেখানে বক্তৃতা করেন। বক্তব্যে তিনি বলেন, ইউক্রেনে ‘নৃশংসতার’ জন্য প্রেসিডেন্ট পুতিনকে জবাবদিহি করতে হবে।

এদিকে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদেরকে এখন ব্রিটেনসহ অন্য মিত্রদেশগুলোকে সঙ্গে নিয়ে একটি ইন্টেল সেল গঠন করতে হবে। এর মাধ্যমে রাশিয়ার সামরিক বাহিনী যে যুদ্ধাপরাধে জড়িত সেটি মানুষের পৌঁছে দিতে হবে এবং (যুদ্ধপরাধে জড়িত) রুশ কমান্ডারদের নাম প্রকাশ্যে আনতে হবে।’

তার ভাষায়, ‘(রাশিয়ার জন্য) নেম-অ্যান্ড-শেম ক্যাম্পেইন শুরু করা হচ্ছে।’

সর্বাত্মক হামলা শুরুর পর এক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের এই দেশটির বহু শহর কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র তথ্য অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com