ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ২৫৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং এ সম্পর্ক কূটনীতির পাশাপাশি বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।

কোভিড মোকাবিলায় বাংলাদেশকে টিকাসহ অন্যান্য সহযোগিতা করায় যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

পরে মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে নতুন হাইকমিশনার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা এবং সহযোগিতা কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে

আপডেট সময় ১০:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২