ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

আজিজুর রহমানের জন্য কাঁদছেন ‘অশিক্ষিত’ নায়িকা অঞ্জনা

  • Reporter Name
  • আপডেট সময় ০১:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

বিখ্যাত সিনেমা ‘ছুটির ঘণ্টা’র পরিচালক আজিজুর রহমান মারা গেছেন। বাংলাদেশ সময় সোমবার (১৪ মার্চ) দিবাগত রাত ১১টা ২০ মিনিটে কানাডার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

কিংবদন্তি এই নির্মাতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের চলচ্চিত্রাঙ্গনে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্য শোক প্রকাশ করছেন।

আজিজুর রহমানের পরিচালনায় বেশকিছু সিনেমায় অভিনয় করেছিলেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান। তিনিও শোকাহত এই পরিচালককে হারিয়ে।

ফেসবুকে অঞ্জনা লিখেছেন, ‘‘আরেকটি নক্ষত্রের পতন। আমার বাংলা চলচ্চিত্রে সুপ্রতিষ্ঠিত হওয়ার পেছনে তার অবদান চিরস্মরণীয়। আমার পঞ্চম চলচ্চিত্র ‘অশিক্ষিত’তে তিনিই প্রথম নায়করাজ রাজ্জাক ভাইয়ের একক ও প্রধান নায়িকা হিসেবে আমাকে নির্বাচন করেছিলেন। ‘অশিক্ষিত’ বাংলা চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ দশটি শিক্ষণীয় চলচ্চিত্রের অন্যতম একটি৷ এতে অভিনয় করাটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার।”

এই নায়িকার ভাষায়, “এই চলচ্চিত্রটি মুক্তি পাবার পর যে ব্যবসাসফলতা পায়, তা অকল্পনীয়। ‘অশিক্ষিত’র প্রতিটি গান বাংলা সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে এখনও দোলা দিয়ে যায়। বিশেষ করে ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ ও ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো নারে’ গান দুইটি এখনো সবার হৃদয়ে গেঁথে আছে।’’

আজিজুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে অঞ্জনা আরও লেখেন, ‘আজিজ ভাইয়ের পরিচালনায় চলচ্চিত্রে অভিনয় করা ছিল প্রতিটি নায়ক ও নায়িকার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা আজিজ ভাই। বাংলা চলচ্চিত্রের স্বপ্নিল আকাশে আপনি উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়ে যাবেন, আপনার অমর কাজের মাধ্যমে অনন্তকাল ধরে।’

‘অশিক্ষিত’ ছাড়াও আজিজুর রহমানের পরিচালনায় ‘মেহমান’ ও ‘ফুলেশ্বরী’ নামে আরও দুইটি কালজয়ী চলচ্চিত্র অভিনয় করেন নায়িকা অঞ্জনা।

উল্লেখ্য, ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন শহরে জন্মগ্রহণ করেন আজিজুর রহমান। ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’ মুক্তি পায় ১৯৬৭ সালে। মোট ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’ ইত্যাদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

আজিজুর রহমানের জন্য কাঁদছেন ‘অশিক্ষিত’ নায়িকা অঞ্জনা

আপডেট সময় ০১:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২