ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

হাদিসুরের জানাজায় মানুষের ঢল

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ১৯৮ বার পড়া হয়েছে

ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় নিহত প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের (৩৪) জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছে।

সকাল ৯টার দিকে শেষ গোসল করানো হয় হাদিসুরকে। এরপর সকাল ১০টায় বাড়ি সংলগ্ন মাঠে জানাজা সম্পন্ন হয়। জানাজার নামাজে হাজারো মানুষ অংশগ্রহণ করে। জানাজা শেষে সবাই শেষবারের মতো শ্রদ্ধা জানান। জানাজা শেষে বাড়ির সামনে মসজিদের দক্ষিণ পাশে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হবে তাকে।

সোমবার (১৪ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটে হাদিসুরের মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে নিজ বাড়ি বরগুনার বেতাগী উপজেলার কদমতলা গ্রামে পৌঁছায়।

এর আগে সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো বিমান হাদিসুরের মরদেহ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টায় হাদিসুরের মরদেহ নিয়ে বরগুনার উদ্দেশে রওনা হন স্বজনরা।

প্রসঙ্গত, গত ২ মার্চ রাতে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা চালায় রুশ সেনারা। এ হামলায় জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমান আরিফ নিহত হন। পরের দিন ৩ মার্চ সন্ধ্যায় অক্ষত ২৮ নাবিক এবং হাদিসুরের মরদেহ ইউক্রেনের একটি বাংকারে নেওয়া হয়। সেখানে হাদিসুরের মরদেহ রেখে বাকি নাবিকদের নিরাপদে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়। গত ৯ মার্চ দুপুর ১২টার দিকে জীবিত নাবিকরা দেশে ফিরেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

হাদিসুরের জানাজায় মানুষের ঢল

আপডেট সময় ১০:৫৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২