ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

ভারতের ফিল্মফেয়ারে বাংলাদেশের অভিনেতা-গীতিকার-গায়ক

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

ভারতের সিনেমায় অন্যতম সম্মানজনক ও জনপ্রিয় পুরস্কার ফিল্মফেয়ার। বিভিন্ন অঞ্চলভেদে এই পুরস্কারের ভিন্ন আয়োজন হয়ে থাকে। এর মধ্যে একটি হলো পশ্চিমবঙ্গ তথা বাংলা। সোমবার (১৪ মার্চ) ফিল্মফেয়ার কর্তৃপক্ষ ২০২১ সালের পুরস্কারের জন্য মনোনীত বাংলা সিনেমা ও শিল্পী-কলাকুশলীদের নাম প্রকাশ করেছে।

সেখানেই দেখা গেল তিনজন বাংলাদেশীর নাম। তারা হলেন মোশাররফ করিম, আসিফ ইকবাল ও মাহতিম শাকিব। অনবদ্য কাজের সুবাদে তিনটি ক্যাটাগরিতে তারা মনোনয়ন পেয়েছেন।

এর মধ্যে মোশাররফ করিম নমিনেশন পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক) ক্যাটাগরিতে। ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’ সিনেমায় অভিনয়ের সুবাদে তিনি জায়গা করে নিয়েছেন তালিকায়। তার সঙ্গে মনোনয়ন পেয়েছেন অর্জুন চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য (দুটি), ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জি ও সৌমিত্র চ্যাটার্জি।

দেশের বরেণ্য গীতিকবি আসিফ ইকবাল মনোনীত হয়েছেন শ্রেষ্ঠ গীতিকার বিভাগে। ‘অল্প হলেও সত্যি’ সিনেমায় ‘মায়ার কাঙাল আমি’ শিরোনামের গানটির জন্য তাকে বেছে নেওয়া হয়েছে। অমিত-ঈশানের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন ঈশান। একই গানের জন্য গায়কও নমিনেশন পেয়েছেন। আসিফ ইকবালের সঙ্গে সেরা গীতিকবির আরও নমিনেশন পেয়েছেন সৃজাত, অনুপম, নীলাঞ্জন চক্রবর্তী, সাকী ব্যানার্জি ও শিবব্রত বিশ্বাস।

অন্যদিকে তরুণ কণ্ঠশিল্পী মাহতিম শাকিব মনোনয়ন পেয়েছেন শ্রেষ্ঠ গায়ক হিসেবে। ‘প্রেম টেম’ সিনেমার জনপ্রিয় গান ‘তাকে অল্প কাছে ডাকছি’ গেয়ে কলকাতার জনপ্রিয় শিল্পীদের সঙ্গে পুরস্কারের লড়াইয়ে সামিল হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন অনির্বাণ ভট্টাচার্য, অনিন্দ্য চ্যাটার্জি (দুটি), অনুপম রায়, ঈশান মিত্র ও শোভন গাঙ্গুলি।

জানা গেছে, আগামী ১৭ মার্চ জমকালো আয়োজনে প্রদান করা হবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কার। সেখানে অংশ নিতে মোশাররফ করিম ইতোমধ্যে কলকাতায় চলে গেছেন। আসিফ ইকবাল ও মাহতিম শাকিবের কাছেও এসেছে আমন্ত্রণপত্র। তারাও যাবেন বলে ইচ্ছেপোষণ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

ভারতের ফিল্মফেয়ারে বাংলাদেশের অভিনেতা-গীতিকার-গায়ক

আপডেট সময় ০৯:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২