ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিল রংমিস্ত্রির প্রাণ

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • ২২৭ বার পড়া হয়েছে

শেরপুরে বেপরোয়া ড্রাম ট্রাকে নুরুল ইসলাম (৪০) নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছেন। সোমবার (১৪ মার্চ) ভোর ৪টার দিকে জেলা শহরের চাপাতলীস্থ এতিমখানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নুরুল ইসলাম সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খাইরুল কবীর সুমন বলেন, নূরুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত রংমিস্ত্রি নুরুলের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

জেলা পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী  বলেন, আমরা ইতোমধ্যে শেরপুরের পাঁচ উপজেলায় ট্রলি, ভটভটিসহ বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ সব ধরনের গাড়ি চলাচল নিষিদ্ধ করেছি। তবুও যারা রাতের আঁধারে এসব যানবাহন নিয়ে সড়কে বের হচ্ছেন, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিল রংমিস্ত্রির প্রাণ

আপডেট সময় ১২:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২