ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

ভিডিও করায় সাংবাদিককে মারধর, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বাহুবলে এক সাংবাদিককে মারধরের ঘটনায় হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শকসহ ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী, কনস্টেবল ফেরদৌস, কবির ও মামুন।  

রোববার সন্ধ্যায় হাইওয়ে পুলিশের পুলিশ সুপার তাদেরকে প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার লোহাখলা এলাকায় একটি ইজিবাইককে আটক করে ৩ হাজার টাকা চাঁদা দাবি করেন টহলরত পুলিশ সদস্যরা।

বিষয়টি স্থানীয় সংবাদকর্মী দৈনিক হবিগঞ্জের বানীর বাহুবল ‍উপজেলা প্রতিনিধি ছাদিকুর রহমান মোবাইল ফোনে ভিডিও করার সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসান আলীসহ টহলরত পুলিশ সদস্যরা সংবাদকর্মীকে ব্যাপক মারধর করেন।

বিষয়টি বাহুবল প্রেসক্লাবের নেতৃবৃন্দরা সুষ্ঠ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান। এ প্রেক্ষিতে রোববার সন্ধ্যায় অভিযুক্ত ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

ভিডিও করায় সাংবাদিককে মারধর, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

আপডেট সময় ০৯:৩৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২