ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

এবার নির্যাতনের মামলা তুলে নিতে নারীকে হুমকি-ধমকি

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
  • ২১৪ বার পড়া হয়েছে

বাড়ির টিনের বেড়ায় অটোরিকশা লাগায় প্রতিবেশী গ্যারেজ মালিকের স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠে একই গ্রামের রফিকুল ইসলাম ও তার স্ত্রী-মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হলে জামিন নেন প্রভাবশালী রফিকুল ও তার পরিবার। এবার মামলা প্রত্যাহার করে নিতে নির্যাতিতার পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন তারা।

নির্যাতনের এ ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর ৯ নম্বর ওয়ার্ডের বীরচরণ এলাকায়। ইতোমধ্যে সেই নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, এ বছরের ৩১ জানুয়ারি সকালে গ্যারেজ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা বের করার সময় পাশের বাড়ির রফিকুল ইসলামের টিনের বেড়ায় লাগলে রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে গ্যারেজ মালিককে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় রফিকুলের গালিগালাজ শুনে কথা বলতে গ্যারেজ মালিকের স্ত্রী লাইলী বেগম বাড়ি থেকে বের হয়ে আসনে। লাইলী বেগমকে একা পেয়ে রফিকুল ইসলাম ও স্ত্রী, মেয়ে মিলে এলোপাতাড়ি কিল-ঘুষি দিতে থাকেন। বাঁচার জন্য চিৎকার করলে এলাকার লোকজন আসেন। কিন্তু রফিকুলের ভয়ে লাইলীকে রক্ষা করতে কেউই এগিয়ে আসেনি।

এলাকার লোকজনকে ডেকে নিয়ে আসার অপরাধে রফিকুল ইসলাম আরও ক্ষিপ্ত হয়ে লাইলীর চুলে মুঠি ধরে টেনেহিঁচড়ে বাড়ির সামনে নিয়ে গিয়ে স্ত্রী-মেয়ে মিলে আবারও মারধর শুরু করে শ্লীলতাহানির চেষ্টা করেন। এতে লাইলী বেগম অসুস্থ্ হয়ে পড়লে তাকে ফেলে তারা চলে যান। পরে এলাকাবাসী লাইলী বেগমের চিকিৎসার ব্যবস্থা করে।

ওই ঘটনার প্রত্যক্ষদর্শী পারভীন বেগম বলেন, একটা রিকশা বের করার সময় রফিকুলের টিনের বেড়ায় লেগেছে। সে জন্য রফিকুল ইসলাম ও তার স্ত্রী, মেয়ে ও মেয়ের জামাই মিলে অনেক মারধর করে। রফিকুলের ভয়ে লাইলীকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। আমরা এর বিচার চাই।

ভাইরাল ভিডিওর বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম বলেন, মারামারি লাগলে এ রকম হয়, উভয়ের মধ্যেই মারামারি হইছে। সাক্ষাতে বাকি কথা বলব ভাই বলে ফোন কেটে দেন তিনি।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ মামলার জন্য মেডিকেল সার্টিফিকেটের আবেদন করেছি। সার্টিফিকেট পেলেই আদালতে চার্জশিট দাখিল করা হবে। বর্তমানে আসামিরা জামিনে আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

এবার নির্যাতনের মামলা তুলে নিতে নারীকে হুমকি-ধমকি

আপডেট সময় ০৯:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২