ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

নোয়াখালীতে এমপি একরামকে আ.লীগ থেকে বহিষ্কারের দাবি

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:২০:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরীকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। 

জেলা আওয়ামী লীগের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় এমপি একরামুল করিম চৌধুরীকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কারের দাবি জানান। তবে ওই মানববন্ধনে জেলা আওয়ামী লীগের পদধারী কোনো নেতা উপস্থিত ছিলেন না।

সভায় নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, নোয়াখালী- ৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক পৌর মেয়র শহীদ উল্যা খান সোহেল, অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য জেলা পরিষদের চেয়ারম্যান এবিএম জাফর উল্যা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম নাজু, সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সেনবাগ উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মদ, সোনাইমুড়ী পৌরসভার মেয়র ভিপি নুরুল হক, চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম প্রমুখ উপস্থিত ছিলেন।

একই সময় জেলা শহরের বড় মসজিদ মোড়ে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পক্ষে মানববন্ধন করেন তার অনুসারীরা। মানববন্ধনে তারা একরামুল করিম চৌধুরীর পক্ষে স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ‘ঘৃণিত লোক’ বলে মন্তব্য করেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

তিনি আরও বলেন, ‘কাদের ভাই, নোয়াখালী আওয়ামী লীগ ও বাংলাদেশ আওয়ামী লীগকে বাঁচান। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের অনেক ক্ষতি করে যাচ্ছেন। যে ক্ষতি আওয়ামী লীগ পুষিয়ে নিতে অনেক কষ্ট হবে। নোয়াখালীর কয়েকজন সুবিধাবাদী মানুষের কাছে ছাড়া বাকি বেশির ভাগ মানুষের কাছে আপনি ঘৃণিত লোক।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

নোয়াখালীতে এমপি একরামকে আ.লীগ থেকে বহিষ্কারের দাবি

আপডেট সময় ০৯:২০:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২