বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বার্সেলোনায় মাদারীপুর জেলা সমিতির নতুন কমিটি

  • আপডেট সময় শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ১০.৩৫ পিএম
  • ৩১৮ বার পড়া হয়েছে

স্পেনের বার্সেলোনায় মাদারীপুর জেলা সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি বার্সেলোনার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত এ সম্মেলনে শফিক খানকে সভাপতি, মো. শিহাব মিয়াকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের আহ্বায়ক হানিফ শরীফ, নূরে জামাল খোকন, এনায়েত ঢালী এবং আবুল কালাম আজাদ বাদলের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়।

সভায় মাদারীপুর জেলা সমিতির সদ্য সাবেক নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন বার্সেলোনায় বসবাসরত মাদারীপুর প্রবাসীরা।

অনুষ্ঠানের শেষ দিকে নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে আহ্বায়ক এবং মাদারীপুর প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com