ঢাকা ১০:০২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

জন্মদিনে মহাকাশে ঝলমল করবে সুশান্তের স্মৃতি!

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
  • ২৫১ বার পড়া হয়েছে

টেলিস্কোপে চোখ লাগিয়ে বসে থাকতেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বিশ্বব্রহ্মাণ্ডের অজানা কাহিনী অন্বেষণে উদ্বেল হতো তার হৃদয়। আর তাই সুশান্তের আগামী জন্মদিন স্মরণীয় করে রাখতে বড় উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

জানুয়ারির ২১ তারিখ সুশান্তের জন্মদিন। আগামী বছর ওই দিনে মহাকাশ শুধু সুশান্তের। তারিখটিকে চিহ্নিত করা হয়েছে ‘সুশান্ত মুন’ হিসেবে।

প্রসঙ্গত, আগামী বছর ওই দিনই ঘটতে চলেছে এক মহাজাগতিক ঘটনা। লুনা সোসাইটির তরফে জানানো হয়েছে ওই দিনই লুনা অর্থাৎ চাঁদ নাকি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকবে। নিছকই কাকতালীয়? তারাদের দেশে থেকেও পৃথিবীর খুব কাছে চলে আসবেন সুশান্ত। প্রিয় অভিনেতার স্মৃতিতে তাই আরও একবার উদ্বেলিত ভক্ত হৃদয়।

উল্লেখ্য, বলিউডে অল্প সময়েই সবার মন জয় করে নিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। উপহার দিয়েছিলেন ‘কাই পো চে’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘কেদারনাথ’, ‘ছিছোরে’র মতো সিনেমা।

২০২০ সালের ১৪ জুন আচমকা পৃথিবী ছেড়ে উড়াল দেন সুশান্ত। মুম্বাইয়ে তার আবাসন থেকে উদ্ধার করা হয় ঝুলন্ত মরদেহ। পুলিশ প্রাথমিক তদন্তে জানায়, সুশান্ত আত্মহত্যা করেছেন। তবে তার মৃত্যুর রহস্য এখনো উদঘাটন হয়নি। মামলার তদন্ত আজও চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

জন্মদিনে মহাকাশে ঝলমল করবে সুশান্তের স্মৃতি!

আপডেট সময় ১০:৩৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২