ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ-বিএনপি নারীদের অধিকার রক্ষায় ব্যর্থ : এবি পার্টি

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
  • ২৮০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ-বিএনপির ৫০ বছরের রাজনীতি দেশকে যেমন হতাশ করেছে তেমনি নারীদের অধিকার রক্ষায়ও উভয় দল ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী। তিনি বলেন, এবি পার্টির সংগ্রাম নারী-পুরুষ বৈষম্যহীন অধিকার-বান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম।

মঙ্গলবার (৮ মার্চ) রাজধানীর বিজয় নগরে এবি পার্টির অফিসে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সর্বাধুনিক রাষ্ট্রের ধারণা হলো অধিকারবাদী রাষ্ট্র, এখান থেকেই তৈরি হয় নাগরিক ধারণার পূর্ণতা উল্লেখ করে তিনি আরও বলেন, আজকে নারীরাও যদি একই ধারণা পোষণ করেন, তবে তারা তাদের অধিকার অর্জনে সাম্যতা পাবেন।

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, জনগণের নির্বাচিত সরকার ছাড়া নারী অধিকার এবং নাগরিক অধিকার কোনোটিই অর্জন সম্ভব নয়। নারীর অবদান ও অন্তর্ভুক্তি ছাড়া সমাজ সম্পূর্ণ হতে পারে না। আমার বাংলাদেশ পার্টির ‌‘নতুন স্বপ্ন ও নতুন চিন্তা’ এ বিষয়ে পথ দেখাবে এটা আমরা বিশ্বাস করতে চাই।

তিনি আরও বলেন, ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন করা হয়েছে কিন্তু ধর্ষিতারা রাজনৈতিক পরিচয়ের কারণে বিচার পায় না। পার্লামেন্টে সাগর-রুনি হত্যার বিচার নিয়ে একটা অধিবেশন হওয়া দরকার বলে তিনি মত প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ-বিএনপি নারীদের অধিকার রক্ষায় ব্যর্থ : এবি পার্টি

আপডেট সময় ০৮:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২