ঢাকা ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মারধরের ভয়ে বাড়িতে ফিরতে চান না বৃদ্ধা বানু

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:২৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে

চোখে-মুখে ভয়ের ছাপ। বাড়ির ঠিকানা ঠিকমতো বলতে পারছেন না। বাড়িতে ফিরতে চান? প্রশ্ন করতেই চোখের কোণে পানি। মাথা নাড়িয়ে বললেন, ফিরতে চাই না। অসহায় এই বৃদ্ধাকে সাতক্ষীরার বাইপাস সড়কে ফেলে গিয়েছেন কেউ। 

বর্তমানে শহরের পরিত্যক্ত ভবন কামালনগর ক্লাবের এক কোণে আশ্রিত রয়েছেন বৃদ্ধ বানু। বয়স আনুমানিক ৬৫-৭০ বছর। স্থানীয়রা খাবার দিচ্ছেন, করছেন সেবা। পরিবারের সদস্যদের ফিরিয়ে নিতে আকুতি জানিয়েছেন তারা।

তিনি আরও জানান, বাড়ির ঠিকানা ঠিকমতো দিতে পারছেন না এই বৃদ্ধা। একেক সময় একেক কথা বলছেন। কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়। তবে কথাবার্তা শুনে মনে হয় তার বাড়ি ঢাকার দিকে কোথাও হবে।

কামালনগর এলাকার আব্দুর রাজ্জাক বলেন, সংবাদমাধ্যমে দেখে যদি কেউ বৃদ্ধাকে চিনতে পারেন তবে তার পরিবারকে খবরটি পৌঁছে দিন। তারা যেন তাকে ফিরিয়ে নিয়ে যায়। পরিত্যক্ত ভবনটিতে খুব কষ্টে দিন পার করছেন তিনি।

বৃদ্ধাকে সেবা করা করিম রাজমিস্ত্রির স্ত্রী রুপালী খাতুন জানান, এলাকাল নারীরা মিলে তার দেখভাল করছি। খাবার দিচ্ছি, গোসল করাচ্ছি। একজন থাকবার জন্য খাট দিয়েছে, একজন টেবিল দিয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কাদির বলেন, বিষয়টি জানার পর আমরা ওই বৃদ্ধার ছবি নিয়ে সব থানায় পাঠিয়েছে। এখনো কোনো রিপ্লাই পাইনি। এখন পরিবারটিকে খুঁজে পেলেই ভালো।

সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিদুর রহমান বলেন, সাতক্ষীরায় ভবঘুরেদের কোনো শেল্টার হোম নেই। এছাড়া এ বিষয়ে আমাদের কিছু করণীয় নেই।

জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে বৃদ্ধাকে আমাদের বৃদ্ধ-নিবাসে রাখা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মারধরের ভয়ে বাড়িতে ফিরতে চান না বৃদ্ধা বানু

আপডেট সময় ০৩:২৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২