শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

প্রধানমন্ত্রী আমিরাত সফরে যাচ্ছেন সোমবার

  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০২২, ১১.০৫ এএম
  • ২১২ বার পড়া হয়েছে

চারদিনের সফরে সোমবার (৭ মার্চ) সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, খাদ্য ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরবে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আমিরাতের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে। চারদিনের সফরে প্রধানমন্ত্রী দেশটি সফরে যাচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা বলেন, অনেক দিন থেকে মধ্যপ্রাচ্যে আমাদের দ্বিপাক্ষিক সফর হচ্ছে না। আমিরাতের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। শ্রমবাজার, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা রয়েছে। এগুলো কীভাবে আরো বাড়ানো যায়, সেই চেষ্টাই আমরা করছি। আশা করছি, সফরে এসব বিষয় থাকবে। বিশেষ করে বাংলাদেশে তাদের বিনিয়োগ যেন আসে, এগুলো আলোচনায় থাকবে।

সম্প্রতি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে দেশটি সফর করে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সফরে দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রীর আমিরাত সফর নিয়ে আলোচনা হয়

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com