ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিশার ‘প্রিয় বন্ধু’ টাইগার! তাহলে কী…?

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

বহুদিন ধরে বলিউডে আলোচিত জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি। তাদের এক সঙ্গে দেখা গেছে নানা জায়গায়, সেই তালিকায় ছিল পরিবার থেকে বিদেশে ছুটি কাটানো সবই। টাইগারের মা আয়েশা শ্রফ ও বোন কৃষ্ণা শ্রফের সঙ্গে শপিংয়েও দেখা গেছে দিশাকে। তাছাড়া টাইগারের যেকোনো নতুন কাজ নিয়ে সবসময়ই কথা বলতে শোনা যায় তাকে।

কিন্তু হঠাৎ কী হলো? তাদের কি সম্পর্কে ভাঙন ধরেছে? সম্প্রতি ইনস্টাগ্রামে দিশার একটি পোস্ট নিয়েই ভক্তদের মধ্যে শুরু হয়েছে এ গুঞ্জন। কারণ, গত বুধবার ছিল টাইগার শ্রফের জন্মদিন। আর প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একটি পোস্ট করেন দিশা। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘হ্যাপিয়েস্ট বার্থডে আমার প্রিয় বন্ধু। ধন্যবাদ তোমার কাজ দিয়ে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করার জন্য।’ দিশার এই পোস্টের পরই শুরু হয়েছে জল্পনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

দিশার ‘প্রিয় বন্ধু’ টাইগার! তাহলে কী…?

আপডেট সময় ১০:২২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২