ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাংবাদিক ইকবালের বাবার মৃত্যুতে ইউরোপ-বাংলাদেশ প্রেস ক্লাবের শোক

  • Reporter Name
  • আপডেট সময় ০১:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • ৩৩৬ বার পড়া হয়েছে

রাজশাহী মেট্রোপলিটন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইউরোপ-বাংলাদেশ প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল্লা ইকবালের বাবা বিশিষ্ট ব্যাংকার আলহাজ্ব এম শামসুল বারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্যরা।

গত রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই দিন বাদ আসর রাজশাহী মহানগরীর বালিয়াপুকুরে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এরপর  টিকাপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

জানা গেছে, আব্দুল্লা ইকবালের বাবা আলহাজ্ব এম শামসুল বারী স্ট্রোক করে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাছাড়াও তার লিভারের সমস্যা ছিল। তিনি কর্মজীবনে রুপালী ব্যাংকের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল্লা ইকবালের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সংসদ
সদস্য ফজলে হোসেন বাদশা, লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার নাদিম কাদির।

ফিনল্যান্ড প্রবাসী সাংবাদিক ডেইলি ফিনল্যান্ডের সিনিয়র রিপোর্টার আব্দুল্লা ইকবালের বাবার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। গত বুধবার বাদ আসর রাজশাহীর সাহেব বাজার বড় মসজিদে এ মাহফিলের আয়োজন করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ইকবালের বাবার মৃত্যুতে ইউরোপ-বাংলাদেশ প্রেস ক্লাবের শোক

আপডেট সময় ০১:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২