ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবামেয়াংয়ের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে হেসেখেলে হারাল বার্সেলোনা

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৩৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • ৩০০ বার পড়া হয়েছে

সমস্যাটা মৌসুমের শুরুর দিকে নিত্যদিনের বিষয়ই হয়ে দাঁড়িয়েছিল। লিওনেল মেসি চলে যাওয়ার পর বার্সেলোনার গোল, আর গোলের সুযোগ সৃষ্টি দুটোতেই পড়েছিল ভাটার টান। ধীরে ধীরে সে সমস্যা কাটিয়ে উঠছিল দলটি, তবে ফিনিশিংয়ের দুর্বলতায় পাচ্ছিল না গোল। ভ্যালেন্সিয়ার বিপক্ষে মিলল তার সমাধানও। পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের জোড়া গোল আর ফ্রেঙ্কি ডি ইয়ং-পেদ্রি গনজালেসের লক্ষ্যভেদে ৪-১ গোলের দারুণ এক জয়ই তুলে নিয়েছে কোচ জাভি হার্নান্দেজের শিষ্যরা। 

ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় বার্সার শুরুটা অবশ্য এতো সহজ ছিল না।  শ্রেয়তর দল ছিল ভ্যালেন্সিয়াই। তবে মিনিট দশেক পেরোতেই বার্সা ধাতস্থ হয় ম্যাচে, সেই একের পর এক আক্রমণের শুরু। তারই ফলটা বার্সা পায় ২৩ মিনিটে। জর্দি আলবার বাড়ানো বল থেকে দারুণ ফিনিশে বার্সার জার্সি গায়ে প্রথম গোলটা করেন অবামেয়াং।

এর একটু পরই অবশ্য ভ্যালেন্সিয়া বল জড়িয়েছিল বার্সার জালে। তবে কার্লোস সোলের গোলটা পাননি বিল্ড আপে ত্রুটির কারণে। সে আক্রমণে বল বাইরে গিয়েছিল একবার। তবে তা থ্রো ইন না করেই খেলা শুরু করেছিল ভ্যালেন্সিয়া, তাই গোল আর করা হয়নি দলটির৷ বার্সা বিরতিতে যায় ৩ গোলে এগিয়ে।

বিরতি থেকে ফিরেই গোল পায় স্বাগতিকরা। গোল করেন সেই সোলেরই। তাতে ভ্যালেন্সিয়ার ম্যাচে ফেরার আশাও জেগে ওঠে বেশ। তবে সে আশা টিকল কেবল ৯ মিনিট। ৬৩ মিনিটে পেদ্রির আগুনে এক শটে গোল পায় বার্সা। জয়টাও প্রায় নিশ্চিত হয় তখনই। এরপর দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণে উঠেছে। তবে গোলের দেখা পায়নি, ফলে বার্সা ৪-১ ব্যবধানের দুরন্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে।

এতে টানা দুই ড্রয়ের পর জয়ে ফিরল বার্সা। আক্রমণভাগ আর মাঝমাঠের এমন নৈপুণ্য দলটাকে আশাও দেখাচ্ছে বেশ। আসছে বৃহস্পতিবারই যে ইউরোপায় ন্যাপোলির মুখোমুখি হবে জাভির শিষ্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

অবামেয়াংয়ের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে হেসেখেলে হারাল বার্সেলোনা

আপডেট সময় ০১:৩৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২