ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

নির্বাচন কমিশনে সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধি চায় ঐক্য পরিষদ

  • Reporter Name
  • আপডেট সময় ০১:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • ৪৪০ বার পড়া হয়েছে

সার্চ কমিটির মাধ্যমে গঠিত হতে যাওয়া নির্বাচন কমিশনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর পক্ষে একজন প্রতিনিধি চায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত।

রাণা দাশগুপ্ত বলেন, বাংলাদেশের বিদ্যমান ভোটারদের মধ্যে অন্তত ১২ শতাংশ ভোটার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। আগে গঠিত নির্বাচন কমিশনগুলোতে এ সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব না থাকায় আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, নির্বাচনের পূর্বাপর সময়কালের পরিস্থিতি যেমনিভাবে তাদের বিবেচনায় আসেনি তদ্রুপ অন্তবর্তীকালীন পর্যায়েও নির্বাচনের তারিখ ও সময়সূচি নির্ধারণে তারা এদের ধর্মীয় অনুভূতিকেও বিবেচনায় আনতে ব্যর্থ হয়েছেন। যে কারণে অনভিপ্রেত পরিস্থিতিরও মুখোমুখি হতে হয়েছে গোটা দেশ ও জাতিকে, যা কারও কাম্য নয়। আমরা এ অবস্থার অবসান চাই। আপনাদের অবগতির জন্য বলতে চাই, গত পরশু ১২ ফেব্রুয়ারি এ বিষয়ে অনুসন্ধান কমিটির বরাবরে আমরা এক পত্রপ্রেরণ করেছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

নির্বাচন কমিশনে সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধি চায় ঐক্য পরিষদ

আপডেট সময় ০১:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২