বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

নতুন সময়সূচিতে চট্টগ্রাম ছেড়ে গেল বিজয় এক্সপ্রেস

  • আপডেট সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২, ১১.৩৯ এএম
  • ২১৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম থেকে ময়মনসিংহ রুটের ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেন নতুন সময়সূচি অনুযায়ী ও সাদা চায়না বগি নিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নতুন সময়সূচি অনুযায়ী ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে গেছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী। তিনি বলেন, বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে সকাল ৯টায়। যা ময়মনসিংহ পৌঁছানোর কথা রয়েছে বিকেল ৫টা ৩৫ মিনিটে। এর আগে ট্রেনটি সকাল ৭টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে যেত।

রেলওয়ের এ কর্মকর্তা আরও বলেন, নতুন সময়সূচিতে চলাচল করছে চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা এক্সপ্রেস। ট্রেনটি চট্টগ্রাম ছেড়ে গেছে সকাল ৭টা ২০ মিনিটে। যা আগে সকাল ৯টায় ছাড়তো। নতুন নিয়ম অনুযায়ী ট্রেনটি সিলেট পৌঁছাবে বিকেল ৪টা ৩০ মিনিটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন সময়সূচি অনুযায়ী উদয়ন এক্সপ্রেস ট্রেন আজকে থেকে সিলেট থেকে ছেড়ে আসবে রাত সাড়ে ৮টায়। যা চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে ভোর ৫টায়। ট্রেনটি রাত ৯টা ৪০ মিনিটে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com