ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোষা বিড়ালকে লাথি মেরে তোপের মুখে ফরাসি ফুটবলার

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
  • ২৯১ বার পড়া হয়েছে

ফরাসি ফুটবলার কুর্ত জুউমা রীতিমতো তোপের মুখেই পড়ে গেছেন। ঘরের পোষা বিড়ালকে লাথি মেরেছিলেন তিনি, সেটা আবার তার ভাই ইয়োহান প্রকাশ করে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার ফলে শুরু হয় প্রতিবাদ। ফলে বিপুল পরিমাণ অর্থ জরিমানা দিতে হয়েছে তাকে। এরপর নিজের পৃষ্ঠপোষক খুইয়েছেন তিনি, একই কারণেতার ক্লাব ওয়েস্ট হ্যামের পৃষ্ঠপোষকও মুখ ফিরিয়ে নিয়েছে ক্লাবটি থেকে। 

কী করেছিলেন জুউমা? ঘটনার শুরু গেল মঙ্গলবার। খেলার ছলে ঘরের মধ্যে পোষা বিড়ালকে বুক সমান উচ্চতা থেকে ছেড়ে দিয়ে ফুটবলের মতো করে ভলি করেছিলেন তিনি। এখানেই শেষ নয়, তার পরিবারের ছোট একজন সেই বিড়ালটাকে তার কাছে নিয়ে এলে তিনি সেটাকে চড় মেরেছেন কষে, এরপর তার হাতে থাকা জুতোও ছুঁড়ে মেরেছেন বিড়ালটার দিকে। ঘটনাটা প্রকাশ করেছেন তার ভাই ইয়োহান, স্ন্যাপচ্যাটে তার প্রকাশ করা ভিডিওটাই বিপাকে ফেলে দিয়েছে ওয়েস্ট হ্যাম ডিফেন্ডারকে।

ক্লাব অবশ্য শুরু থেকে নিরপেক্ষ অবস্থানেই ছিল। কিন্তু ওয়াটফোর্ডের মাঠে ম্যাচে ওয়েস্ট হ্যাম তাকে মাঠে নামিয়েছে বটে, কিন্তু এরপর প্রায় তিন কোটি টাকা জরিমানাও করেছে দলটি।

এরপর আরও ক্ষতির মুখে পড়েছেন ফরাসি এই ফুটবলার। জুউমার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান অ্যাডিডাস এক বিবৃতির মাধ্যমে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। অ্যাডিডাস জানিয়েছে, ‘তদন্ত শেষে আমরা নিশ্চিত করছি যে, জুউমা আর অ্যাডিডাসের চুক্তিবদ্ধ খেলোয়াড় নন।’

ফরাসি এই ফুটবলার অবশ্য পরে সবার কাছে ক্ষমা চেয়েছেন। তবে ঘটনার গতিবিধি বলছে এতেই পার পাবেন না তিনি। আরও বড় শাস্তির মুখেও পড়তে হতে পারে তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

পোষা বিড়ালকে লাথি মেরে তোপের মুখে ফরাসি ফুটবলার

আপডেট সময় ১১:১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২