ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লুকাকুর গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭৭ বার পড়া হয়েছে

বুধবার (৯ ফেব্রুয়ারি) আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সৌদি আরবের দল আল হিলালকে ১-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করেছে চেলসি। দুই দলের এই লড়াইয়ে কম যায়নি আল হিলালও। সমান তালে লড়লেছে তারা। যদিও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। ম্যাচে জয়-পরাজয়ের পার্থক্য গড়ে দেন রোমেলু লুকাকু।

সেমিফাইনালের শুরু অবশ্য প্রভাব বিস্তার করে খেলে চেলসি। অধিকাংশ সময় বল ছিল আল হিলালের অর্ধে। ম্যাচের ৩১তম মিনিটের মাথায় আল হিলালের রক্ষণভাগের খেলোয়াড়ের ভুলে বল পেয়ে যান লুকাকু। সেটা থেকে গোল আদায় করে নিতে ভুল করেননি তিনি। দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল আল হিলাল। মুসা মারেগার জোরালো শট পা বাড়িয়ে কোনোমতে আটকান চেলসি গোলরক্ষক কেপা আরিসাবালাগা।

আগামী শনিবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি কোপা লিবার্তোদোরেস জয়ী পালমেইরাসের মুখোমুখি হবে। এর আগে ২০১২ সালে একবার ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি ব্লুজরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

লুকাকুর গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

আপডেট সময় ১০:৩৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২