ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াল ম্যাচের আগে নেইমারকে নিয়ে পিএসজির দুঃসংবাদ

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

নিজেদের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিততে প্যারিস সেইন্ট জার্মেইঁ কতটা মরিয়া- সেটা জানা সবারই। চলতি মৌসুম শুরুর আগেও এক ঝাঁক তারকাদের দলে ভিড়িয়েছে ক্লাবটি। এবার তাই বড় স্বপ্ন নিয়েই চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে তারা।

টুর্নামেন্টের শেষ ষোলোতে পিএসজি মাঠে নামবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগ সর্বোচ্চবার জেতা দল তারা। ম্যাচটিতে পিএসজির জন্য অপেক্ষায় কঠিন লড়াই। তবে এই ম্যাচের আগে দুশ্চিন্তায় ফরাসি ক্লাবটি।

ফরাসি দৈনিক লে’ইকুপ জানিয়েছে, এই ব্রাজিলিয়ান তারকা এখনও পুরোপুরি সেরে উঠেননি। রিয়ালের বিপক্ষে নেইমারকে খেলাতে চায় পিএসজি। তবে প্রত্যাশার চেয়ে তার সেরে উঠতে বেশি সময় লাগছে বলে জানিয়েছে পত্রিকাটি।

গত বছরের শেষদিকে বাঁ পায় চোট পান নেইমার। এরপর থেকেই আর মাঠে নামা হয়নি এই তারকার। লিগ ওয়ানের ম্যাচে শুক্রবার রেনেসের বিপক্ষেও থাকছেন না তিনি। আগামী ১৬ তারিখ পার্ক দি প্রিন্সেসে পিএসজি তারকার থাকা নিয়েও সংশয় রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

রিয়াল ম্যাচের আগে নেইমারকে নিয়ে পিএসজির দুঃসংবাদ

আপডেট সময় ০৪:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২