ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বশুরবাড়ি সিলেটে গিয়ে খুশি মঈন আলি

  • Reporter Name
  • আপডেট সময় ০২:২৪:১২ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬১ বার পড়া হয়েছে

মঈন আলির স্ত্রী ফিরোজা হোসেন বাংলাদেশি বংশোদ্ভূত। সে হিসেবে মঈন আলি বাংলাদেশের জামাই। তার শ্বশুরবাড়ি সিলেট। তবে ক্রিকেটীয় ব্যস্ততার কারণে সেই সিলেটে কখনোই যাওয়া হয়নি মঈনের। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে এসে সে সুযোগ হয়েছে বটে। তবে জৈব সুরক্ষা বলয়ের কারণে হোটেল আর মাঠেই সীমাবদ্ধ থাকছে তার পরিধি। তবুও সিলেটে পা রাখতে পেরে খুশি মঈন। শিখেছেন কিছু সিলেটি কথা।

আজ (রোববার) সিলেটে নিজ দল কুমিল্লার ভিক্টোরিয়ান্সের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমকে মঈন বলছিলেন, ‘আমি কিছু সিলেটি শব্দ জানি। আরো কিছু জানতে পারলে খুশি হতাম। আশা করছি নতুন কিছু শব্দ শিখতে পারব। হোটলে যারা আছে তারা আমার সঙ্গে সিলেটি ভাষায় কথা বলে। এজন্য আমাকে চেষ্টা করে শিখতে হবে।’

মঈনের স্ত্রী ফিরোজা হোসেনের জন্ম-বেড়ে ওঠা দুটিই ইংল্যান্ডে হলেও তার বাপের বাড়ি সিলেটে। এক সময় সিলেট শহরের পীর মহল্লা এলাকার বাসিন্দা ছিলেন ফিরোজার বাবা এম হোসেন ও তার স্ত্রী। এরপর সপরিবারে ইংল্যান্ডে থিতু হন। সেখানেই জন্ম ফিরোজার। মঈন বাংলাদেশে আসায় ফিরোজাও দেশে আসার সুযোগ পেয়েছেন।

মঈন বলেন, ‘আমার স্ত্রী এখানে এসেছে। তার বোন, জামাইসহ সবাই ঢাকায়, দুইদিনের মধ্যে সিলেটে আসছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি সিলেটে গিয়ে খুশি মঈন আলি

আপডেট সময় ০২:২৪:১২ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২