ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অর্থ না থাকলে বাঘের হিসাব রাখব কী করে : পরিবেশ উপমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:২৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • ৫২২ বার পড়া হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, আমরা যদি অর্থ বরাদ্দ না পাই, তাহলে সুন্দরবনের বাঘের হিসাব কী করে রাখব। সেটা করতে অনেক টাকার প্রয়োজন আছে।

রোববার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে পরিবেশ ক্লাব বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাবিবুন নাহার বলেন, পরিবেশ রক্ষায় ইউরোপের সঙ্গে নিজেদের তুলনা করতে হলে আগে নিজেদের অভ্যাসগত পরিবর্তন আনা জরুরি। আমরা অবশ্যই নিজে দেশের পরিবেশ উন্নয়নে ইউরোপের দেশগুলোর সঙ্গে তুলনা করবো। কিন্তু, আগে তাদের মত পরিবেশ সচেতন হতে হবে।

পরিবেশ উপমন্ত্রী বলেন, পরিবেশ কেউ এককভাবে পরিবর্তন করতে পারবে না। ছোটবেলা থেকেই সবাইকে পরিবেশ নিয়ে সচেতন হতে হবে। তাই, শিশুর প্রাথমিক বিদ্যালয় থেকেই এ সচেতনতা সৃষ্টি করতে হবে।

পরিবেশ ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চিফ মেন্টর অধ্যাপক ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের পরিচালক (ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট) এ.এস.এম জহির উদ্দিন আকন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড গবেষণা কর্মকর্তা গাজী মোহাম্মদ নাজমুল হোসেন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যা শুরু করে আ.লীগ

অর্থ না থাকলে বাঘের হিসাব রাখব কী করে : পরিবেশ উপমন্ত্রী

আপডেট সময় ০৩:২৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২