ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • ৩২১ বার পড়া হয়েছে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে আবেদন দায়ের করা হয়েছে। বুধবার বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের শুনানি চলছে।

এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটার তালিকা থেকে বাদ পড়া শিল্পীদের আবেদনের শুনানি চলছে।

এর আগে, গত সপ্তাহে কোনো নোটিশ ছাড়াই চলচ্চিত্র শিল্পী সমিতির ১৬ সদস্যকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

পরে আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে সম্পূরক আবেদন করা হয়। খোরশেদ আলম খসরুসহ ১৬ জন শিল্পী নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হাইকোর্টে রিট করেন।

ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মামুনুর রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন

আপডেট সময় ০৩:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২