ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মমেকের করোনা ইউনিটে নারীর মৃত্যু, শনাক্ত ২৩৭

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
  • ৩৮৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় এক নারীর মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত হয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন। মারা যাওয়া নারীর নাম হোসনে আরা (৪৫)। তিনি ময়মনসিংহ সিটির বাসিন্দা।

এদিকে, হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে এক দিনে ২৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত পাঁচ মাসের মধ্যে এটিই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইউনিটটিতে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ৩৬ জন। এছাড়াও বর্তমানে আইসিইউতে রয়েছেন ছয়জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

মমেকের করোনা ইউনিটে নারীর মৃত্যু, শনাক্ত ২৩৭

আপডেট সময় ১১:৫১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২