ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
  • ২৮১ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ রেল স্টেশনে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েক যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ঢাকা থেকে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিনের দুটো চাকা ও দুটি বগি লাইনচ্যুত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ।

তিনি জানান, ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টা ১২ মিনিটে শ্রীপুর স্টেশনত্যাগ করে। ট্রেনটি কাওরাইদ স্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। কাওরাইদ স্টেশন এলাকায় রেল লাইন মেরামতে কাজ চলছিল। মেরামতকারীরা লাইনের নিচে কাঠ সরিয়ে ফেলে। বিষয়টি তারা কাওরাইদ স্টেশন মাস্টারকে অবহিত করেননি।

dhakapost

এদিকে মহুয়া এক্সপ্রেস ট্রেনটিকে দুই নাম্বার লাইনে প্রবেশের অনুমতি দেয় স্টেশন মাস্টার। পরে ট্রেনটি স্টেশনের প্রবেশের আগেই একটি ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। রেল স্টেশনের এক নাম্বার লাইনে যান চলাচল স্বাভাবিক আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শ্রীপুরে মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত

আপডেট সময় ০৬:৪৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২