ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:২৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
  • ৪৭৩ বার পড়া হয়েছে

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সিএনএম প্রতিনিধিঃ

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৯ মে) রাতে এ ফল প্রকাশ হয়। গত বছরের ১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৩ হাজার শিক্ষানবিশ আইনজীবী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৩৫ জন।

এর বাইরে ২৩০ জন পরীক্ষার্থীর খাতা থার্ড এক্সামিনারের সিদ্ধান্তের জন্য ফল ঘোষণা স্থগিত রয়েছে। এছাড়া একজনের উইথহেলড রাখা হয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা এবার মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

ঐদিন ৯টি কেন্দ্রের মধ্যে ৫ কেন্দ্রে গোলযোগ ও বিশৃঙ্খলা হয়। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়া কেন্দ্রগুলো হলো- আজিমপুর গার্লস কলেজ, শেখ বোরহান উদ্দিন কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সেন্ট্রাল উইমেনস্ কলেজ।

বিশৃঙ্খলা হওয়া কেন্দ্রগুলো হলো- মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ। গত ২৭ ফেব্রুয়ারি এসব কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ৯টি কেন্দ্রে ১২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

আপডেট সময় ০৬:২৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১