ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

বড় ভাইয়ের সন্তানসহ স্ত্রীকে ভাগিয়ে বিয়ে করেছেন ছোট ভাই

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • ৫৪৭ বার পড়া হয়েছে

বড় ভাইয়ের স্ত্রীকে ভাগিয়ে বিয়ে করেছেন ছোট ভাই

সিএনএম প্রতিনিধিঃ

ঢাকার ধামরাইয়ে বড় ভাইয়ের সন্তানসহ স্ত্রীকে ভাগিয়ে বিয়ে করেছেন ছোট ভাই মোঃ রাকিব হোসেন (১৯)। এ ব্যাপারে বড় ভাই রবিউল থানায় অভিযোগ দায়ের করেছেন ছোট ভাই রাকিবের বিরুদ্ধে।

শুক্রবার (২১ মে) দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান (পিপিএম)। দুই সন্তানকে জিম্মি করে ছোট ভাই রাকিব ৫ লক্ষ্য টাকা দাবি করছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

গত (৯ মে) অভিযুক্ত রাকিব তাঁর ভাইয়ের দুই সন্তানসহ স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। পরের দিন ১০ মে তারা ঢাকার মোহাম্মদপুরে বিয়ে করেন বলে জানা যায়।

দুই ভাই ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের দধিঘাটা এলাকার ইশার আলীর ছোট ছেলে সৌদি প্রবাসী মোঃ রাকিব হোসেন (১৯) ও বড় ছেলে রবিউল ইসলাম (২৬)। বড় ভাই রবিউল ইসলাম ঢাকার একটি প্রেসে কাজ করেন।

রবিউলের স্ত্রী আরিফা আক্তার (২২) মানিকগঞ্জ জেলার সদর থানার কইতরা এলাকার মোঃ নজরুল ইসলামের মেয়ে। সে প্রায় ৬ বছর পূর্বে রবিউলকে বিয়ে করেন। তাদের আরহান (৫) ও ইব্রাহীম (২) নামে দুটি ছেলে সন্তান রয়েছে।
ভুক্তভোগী মোঃ রবিউল হোসেন বলেন, আমি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এজন্য চাচার কাছ থেকে ৩ লাখ টাকা নিয়ে ঘরে রাখি। এই সুযোগে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে আমার স্ত্রী আমারই ছোট ভাইয়ের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে। আমি সম্মানের দিকে তাকিয়ে এতো দিন কাওকে কিছু বলি নাই। কিন্তু রাকিব আমার সন্তানকে জিম্মি করে আরও ৫ লাখ টাকা চাচ্ছে। স্ত্রী আর ভাই আমার জীবন অতিষ্ঠ করেছে তাদের দরকার নাই। আমার দুই ছেলেকে ফিরিয়ে দিলেই আমি সম্মান নিয়ে বাঁচার অনুপ্রেরণা পাবো।

অভিযুক্ত মোঃ রাকিব হোসেন বলেন, আমি আমার ভাবিকে আমার পরিবার ও আমার ভাইয়ের চাপে বিয়ে করতে বাধ্য হয়েছি। এই মাসের ১০ তারিখে আমরা বিয়ে করে বর্তমানে ঢাকায় আছি। কিন্তু আমার ভাইয়ের কাছে কোন টাকা পয়সা আমি চাইনি। উল্টো আমি তাকে টাকা দিয়েছি।
রবিউলের স্ত্রী আরিফা আক্তার বলেন, আমার বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিয়ে নানাভাবে নির্যাতন করতো রবিউল। ওর ছোট ভাই আমার দেবরের কাছ থেকেও টাকা চাইতে বলতো আমাকে। আমি টাকা না চাওয়াতে আমার স্বামী বলতো তুই রাকিবের কাছে টাকা নেছ না কেন। তোর সাথে ওর প্রেমের সম্পর্ক আছে। তোদের বিয়ে পরিয়ে দিবো দুজনকে। এমন নানা রকম চাপের কারণে আমরা বিয়ে করতে বাধ্য হয়েছি। তবে আমি আর রবিউলের সাথে থাকতে চাই না।

ধামরাই থানার পরিদর্শক মোহাম্মদ আতিকুর ইসলাম জানান, রবিউল নামের এক যুবক এরকম একটি অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

বড় ভাইয়ের সন্তানসহ স্ত্রীকে ভাগিয়ে বিয়ে করেছেন ছোট ভাই

আপডেট সময় ০৫:০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১