ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ওমানে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

ওমানের রাজধানী মাস্কাটে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকালে মাস্কাটের ঘোবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন কুমিল্লা জেলার এবং অপর দুজন কক্সবাজার জেলার বাসিন্দা। কক্সবাজারের উখিয়া উপজেলার প্রদীপ কুমার এবং রামু উপজেলার লোকমান হাকিম নিহতদের মধ্যে রয়েছেন। অপর দুজনের নাম-পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কাজ শেষে বাসায় ফেরার পথে তাদের বহনকারী একটি গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।

দূতাবাস সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ওমান রয়েল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাস্কাটের কুলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ৪ জনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ওমানে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৩:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬