ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

চোরাই ১৪টি অটোরিকশাসহ ১৩ জন সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সদস্য আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • ৪৯৫ বার পড়া হয়েছে

চোরাই ১৪টি অটোরিকশাসহ ১৩ জন সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সদস্য আটক

সিএনএম প্রতিনিধিঃ

রাজধানীর দারুসসালাম এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশা চুরি চক্রের ১৩ সদস্যকে আটক করেছে র‍্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে ১৪টি চোরাই অটোরিকশা উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব-৪ সূত্রে জানা যায়, চক্রটি সিএনজি অটোরিকশা চুরি করে রঙ লাগিয়ে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে বিক্রি করে আসছিল।
আটকরা হলেন- মো. মাহবুব আলম (৪৫), মো. নূরনবী শেখ (৩৮), মো. বাশার (২৪), মো. বেলাল হোসেন (১৯), মো. আল আমিন (২৯), মো. বাদল (১৯), মো. বেল্লাল হোসেন মন্ডল (৪৬), মো. শাওন (২০), কাজী মো. আশরাফ উদ্দিন (৬০), মো. সোহরাব (৩৫), মো. আজাহার (৪৫), অন্তর মালাকার (৩২) ও নুর সায়েদ ওরফে রুবেল (২৬)।

শুক্রবার (২১ মে) র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন মাজার রোডের অটোরিকশা মালামাল বিক্রয়ের দোকানের পেছনের গ্যারেজে কিছু সংঘবদ্ধ চোরাকারবারী চুরির উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মাজার রোডের অটোরিকশা মালামাল বিক্রয়ের দোকানের পেছনের গ্যারেজে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে চোরাই ১৪টি অটোরিকশাসহ ১৩ জন সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সদস্যকে আটক করে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে অটোরিকশা চুরির ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা সংঘবদ্ধ আন্তঃজেলা চোরাকারবারী চক্রের সঙ্গেও জড়িত। আটক চক্রটি পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ঢাকা, মানিকগঞ্জসহ ঢাকার কাছের বিভিন্ন স্থানে গিয়ে অটোরিকশা চুরি করে রঙ পরিবর্তন করে ভুয়া নম্বর প্লেট লাগিয়ে কম দামে বিক্রি করে আসছিল।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলেও জিয়াউর রহমান চৌধুরী জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

চোরাই ১৪টি অটোরিকশাসহ ১৩ জন সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সদস্য আটক

আপডেট সময় ০৯:০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১