ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ (পটকা) দুই ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১ মে ২০২১
  • ৫১২ বার পড়া হয়েছে

অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ (পটকা) দুই ব্যবসায়ী আটক

সিএনএম প্রতিনিধিঃ

মাদারীপুর রাজৈর উপজেলার টেকেরহাট বিপুল অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ (পটকা) দুই ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। গতকাল শুক্রবার সন্ধায় র‍্যাব-৮-এর একটি দল টেকেরহাট বন্দরের মহাজনপট্রি নবীন স্টোরে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক করা ব্যক্তিরা হলেন- দোকানের মালিক টেকেরহাটের মো. রোমান মিয়া ওরফে রমেন (৫২) ও দোকানের কর্মী টেকেরহাট সংলগ্ন নয়াকান্দি গ্রামের মো. সোহেল খান (৩০)।
শনিবার সকালে র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদের নেতৃত্বে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের মহাজনপট্রির নবীন স্টোরে অভিযান চালান। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটকা সংরক্ষণ ও বিক্রির অপরাধে নবীন স্টোরের মালিক মো. রোমান মিয়া ওরফে রমেন ও দোকানের কর্মী মো. সোহেল খানকে আটক করা হয়। এ সময় দোকানে তল্লাশি করে বিভিন্ন ধরণের ১২ হাজার ৪৬২ পিস পটকা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় দুই লাখ ২৫ হাজার টাকা।

আটক আসামিদের জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের কাছ থেকে র‍্যাব জানতে পারে, আসামিরা দীর্ঘদিন ধরে ভারত-বাংলাদেশের দক্ষিণপশ্চিম সীমান্তবর্তী এলাকা থেকে পটকা সংগ্রহ করে পাইকারিভাবে রাজৈরসহ জেলা সদরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে।

আসামিদেরকে উদ্ধারকৃত পটকাসহ রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ (পটকা) দুই ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৮:১৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১ মে ২০২১