ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

৩ কেজি ২৪৮ গ্রাম স্বর্ণ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • ৪৬৮ বার পড়া হয়েছে

৩ কেজি ২৪৮ গ্রাম স্বর্ণ উদ্ধার

সিএনএম প্রতিনিধিঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিটের (আসনের) নিচ থেকে ২৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুক্রবার (৩০ এপ্রিল) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস গোয়েন্দার কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করছিলেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দুইটায় বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা একটি ফ্লাইট (বিজি-৫০৪৬) তল্লাশি করা হলে বিমানের সিটের নিচে অভিনব উপায়ে লুকানো ২৮টি বার পাওয়া যায়। বারগুলোর মোট ওজন ৩ কেজি ২৪৮ গ্রাম, যার বাজারমূল্য প্রায় দুই কোটি ছয় লাখ ২৫ হাজার টাকা।

সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, উদ্ধার করা স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান আছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

৩ কেজি ২৪৮ গ্রাম স্বর্ণ উদ্ধার

আপডেট সময় ০১:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১